ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মসজিদ কমিটির সভাপতিকে অপহরণ চেষ্টায় বিএনপি নেতা গ্রেপ্তার

    মসজিদ কমিটির সভাপতিকে অপহরণ চেষ্টায় বিএনপি নেতা গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে মসজিদ কমিটির সভাপতিকে মারধর ও অপহরণ চেষ্টার ঘটনায় সাগর উদ্দিন মন্টি নামের এক ওয়ার্ড বিএনপির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সদর রোড এলাকা থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গেপ্তার করে।

    এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার ওই বিএনপি নেতার বিরুদ্ধে হামলা, মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগে মামলা রয়েছে। মামলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত আসামিকে কারাগারে পাঠিয়েছেন।

    গ্রেপ্তার সাগর উদ্দিন মন্টি বরিশাল সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক।

    গত ১৮ সেপ্টেম্বর দুপুরে সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদ কমিটির সভাপতি ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলুর ওপর মন্টির নেতৃত্বে হামলা হয়। এ সময়ে মারধর করে তাকে তুলে নিয়ে যেতে চায় সন্ত্রাসীরা। এ ঘটনায় ওই দিনই সাগর উদ্দিন মন্টি ও তার সহযোগী শাকিব হোসেনসহ ৪/৫ জনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।

    পরের দিন হামলাকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেন মসজিদের মুসল্লিরা। এসব বিষয়ে তদন্তে নেমে অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় সাগর উদ্দিন মন্টিকে ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়কের পদ থেকে এবং আরমান সিকদার নুন্নাকে একই ওয়ার্ডের সদস্য সচিব পদ থেকে বহিষ্কার করে মহানগর বিএনপি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ