ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বরিশালে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার অভিযান শুরু

    বরিশালে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার অভিযান শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘ধান, নদী, খাল- এই তিনে বরিশাল’ জেলা ব্র্যান্ডিংয়ের স্লোগানকে সামনে রেখে খাল পরিষ্কার অভিযানে শুরু করেছে জেলা প্রশাসন। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

    বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় নগরীর ঐতিহ্যবাহী জেল খাল ও লাকুটিয়া খালের সংযোগস্থল মড়কখোলার পোল থেকে পরিষ্কার অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

    তিনি বলেন, বরিশাল নগরীতে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা হয়। তাই নগরীর জলাবদ্ধতা দূর করতে হলে প্রথমেই খাল পরিষ্কার ও খালের পাড় দখলমুক্ত করে পুনরুদ্ধার করা দরকার। এজন্যই প্রথমে খাল পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর এতে সাধুবাদ জানিয়ে বরিশালের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষ নিজ নিজ উদ্যোগে অংশ নিয়েছেন।

    বিডি ক্লিনের বরিশাল বিভাগীয় সমন্বয়ক জায়েদ ইরফান বলেন, জেলা প্রশাসকের ডাকে সারা দিয়ে বিডি ক্লিনের ১০০ জনের বেশি স্বেচ্ছাসেবী এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।


    বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার বিভাগীয় সমন্বয়কারী লিংকন বাইন বলেন, বরিশাল নগরীর খালগুলো ২০১৪ সালের পর আর পরিষ্কার করা হয়নি। ১০ বছর পর এই উদ্যোগ নেওয়ায় জেলা প্রশাসনকে সাধুবাদ জানাই।

    উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, অতিরিক্ত জেলা জেলা ম্যাজিস্ট্রেট লুসি কান্ত হাজন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুব উল্লাহ মজুমদার প্রমুখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ