ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • কাঁঠালিয়ায় কলেজছাত্র নিহতের ঘটনায় 

    নবনির্বাচিত ইউপি সদস্যসহ ২২ জনের নামে মামলা, গ্রেপ্তার চার

    নবনির্বাচিত ইউপি সদস্যসহ ২২ জনের নামে মামলা, গ্রেপ্তার চার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে কলেজছাত্র আরিফ হোসেন নিহতের ঘটনায় ২২ জনের নামে হত্যা মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নিহতের বাবা শাহ আলম আকন লাল মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় নবনির্বাচিত ইউপি সদস্য মজিবর রহমানকে। 

    হত্যাকান্ডের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন ছোনাউটা গ্রামের আলিম সিকার, আবদুল মালেক, সিরাজ সিকদার ও মো. শাহজাহান। পুলিশ ও নিহতের পরিবার জানায়, ২১ জুন কাঁঠালিয়ার আমুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন মজিবর রহমান। 

    মঙ্গলবার রাতে বিজয়ী মেম্বারের সমর্থকরা স্থানীয় ছোনাউটা কেরাত আলী দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় পিকনিকের আয়োজন। একই ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী ফারুক মিয়ার কর্মী আলী হোসেন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বিজয়ী মেম্বার মজিবর রহমানের সমর্থকরা তাকে আটকে বেঁধে রাখে। 

    এ খবর পেয়ে ফরুকের লোকজন আটক হোসেনকে ছাড়াতে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত কলেজছাত্র আরিফ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।  কাঁঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, হত্যার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনার পরপরই তিনজনকে আটক করে। পরে অভিযান চালিয়ে আরো একজনকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ