ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • উজিরপুরে ইসলামী আন্দোলনের গণসমাবেশ 

    উজিরপুরে ইসলামী আন্দোলনের গণসমাবেশ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

    শুক্রবার বিকেল ৩ টায় উপজেলা অডিটোরিয়ামে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলন গণহত্যার বিচারের দাবিতে এবং ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

    সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, ইসলামী আন্দোলনের  কেন্দ্রীয় ছাত্র যুব বিষয়ক সম্পাদক মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের।  প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।

    উজিরপুর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুহাম্মাদ শাহ আলমের সভাপতিত্বে, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রটারী মাওলানা আ. হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, বরিশাল জেলা ইসলামী আন্দোলনের  শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী মাসউদ হাসান ফিরোজ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সাখাওয়াত হুসাইন, বানারীপাড়া উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুহাম্মাদ শিহাব উদ্দীন প্রমুখ। এছাড়া বক্তৃতা করেন, উজিরপুর উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মোজাম্মেল হক বালী, সেক্রেটারী, অধ্যাপক মাওলানা আব্দুল হক, উজিরপুর উপজেলা জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ ইবরাহীম খলিল। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ