ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • আউস ধান চাষ বিষয়ক মাঠ দিবস 

    আউস ধান চাষ বিষয়ক মাঠ দিবস 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সি জি আই এ আর এর" দি সাসটেইনেবল ইন্টেন্সিফিকেশন অপ মিক্সড ফার্মিং সিস্টেম" ইনসিয়েটিভ এর আওতায় আর্ন্তজাতিক ধান গবেষণা ইনিস্টিটিউড এর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে বরগুনার আমতলী উপজেলার সেকান্দারখালী গ্রামে বীজবপন যন্ত্রের সাহয্যে শুকনো জমিতে আউস ধান চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে । 

    এ আর ডিও( ইরি) মানিক দেবনাথ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আমতলী উপজেলা কৃষি অফিসার মো. ইসা ইকবাল। 

    বিশেষ অতিথি ছিলেন এস ও কৃষি গবেষণা ইনস্টিটিউট মো. মাইনুল ইসলাম, আমতলী এস এ,এ , ও মো. সাইফুল ইসলাম , সাংবাদিক মো. রেজাউল করিম, এস. এম নাসির মাহামুদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অর্ধশত কৃষক কৃষানী উপস্থিত ছিলেন। 

    কৃষক নয়ন ও মিঠু বলেন, এ মেশিনের মাধ্যমে আউস ধান লাগিয়ে আমাদের অনেক লাভ হয়েছে । জমিতে পানি অনেক কম লাগে । আমরা আগামীতে আরো বেশি করে আউস ধান রোপন করবো ।


    কৃষি কর্মকর্তা মো. ইসা বলেন, ঘূর্ণিঝড় রোমেল, অনাবৃষ্টি ও তাপদাহের কারণে আাউসের আবাদ কম হয়েছে। কম খরচে উৎপাদন বাড়ানোর জন্য বীজবপন যন্ত্র খুবই লাভজনক । বীজবপন যন্ত্র দিয়ে বিঘা প্রতি প্রায় ৩৫০০ টাকা চাষ করতে পারে । 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ