ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ‘ফ্যাসিস্টরা পালিয়ে গিয়েও ষড়যন্ত্র বন্ধ করেনি’

    ‘ফ্যাসিস্টরা পালিয়ে গিয়েও ষড়যন্ত্র বন্ধ করেনি’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরের ফারিয়া কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।

    সম্মেলনে জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাজি।

    বক্তারা বলেন, ফ্যাসিস্টরা পালিয়ে গিয়েও ষড়যন্ত্র বন্ধ করেনি। তাই জামায়াতের প্রতিটি কর্মীকে সচেতন থাকতে হবে। আমরা কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেব না।

    তারা আরও বলেন, আমরা প্রত্যেকে নিজেদের আমল, আখলাক, ইমানকে আরও মজবুত করে আল্লাহর জন্য নিজেকে তৈরি করবো।

    এ সময় আরও উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, অধ্যাপক মাওলানা হাবিবুর রহমানসহ অন্যরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ