ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা-দোয়া

    বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা-দোয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরের সদররোডস্থ অশ্বিনী কুমার হলে দোয়া মোনাজাতের আয়োজন করে বরিশাল মহানগর বিএনপি।

    এতে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক আফরোজা খানম নাসরিন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

     এর আগে একই স্থানে দোয়ার আয়োজন করে জেলা দক্ষিণ বিএনপির নেতারা।

    প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাতে বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা, ছাত্র আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ