ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বরিশালে নদীতে বিলীন হচ্ছে আশ্রয়ন প্রকল্পের ঘর

    বরিশালে নদীতে বিলীন হচ্ছে আশ্রয়ন প্রকল্পের ঘর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মেহেন্দিগঞ্জের মাসকাটা নদীতে বিলীন হচ্ছে আশ্রয়ণ প্রকল্পের ঘর। কিন্তু ঘর রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে অভিযোগ করছেন সংশ্লিষ্টরা। উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের শিন্নিরচর গ্রামের চর শেফালী এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ওই ঘর করা হয়েছিলো। 

    জাঙ্গালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের ফরাজী কারো মতামত না নিয়ে মাসকাটা নদীর ভাঙন প্রবণ এলাকায় ৫০টি ঘর করে। যার কারণে এ বিষয়ে আমরা কেউ কোন খোঁজ খবর নেয়নি। শুনেছি, নদীর ভাঙনে ঘর বিলীন হচ্ছে। কি পরিমাণ ঘর নদীতে ভেঙে পড়েছে, তাও জানি না।
     
    স্থানীয় বাসিন্দারা কোন পরিকল্পনা ছাড়া নদী ভাঙনের ঝুঁকিপূর্ণ এলাকায় ঘর করেছে। যার কারণে দেশের সম্পদ ও অর্থ দু’টিই নষ্ট হয়ে যাচ্ছে। ঘর রক্ষায় ইউনিয়ন পরিষদ কিংবা প্রশাসন কেউ এগিয়ে আসছেন না।

    এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের ফরাজীর সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন কল রিসিভ করেননি। 
    তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম বলেন, এক মাস পূর্বে ঘরের মালামাল সংরক্ষণের জন্য লিখিতভাবে জানিয়ে দেয়া হয়েছিলো। আপাতত ঘরগুলো রক্ষা করার পর পরবর্তী ব্যবস্থা নেয়ার সিদ্বান্ত নেয়া হবে। কিন্তু তার সাথে কোন ধরনের যোগাযোগ করা যাচ্ছে না। ঘর রক্ষা না করা হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ