ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • শ্রমিক কল্যাণ ফেডারেশনের দোয়া মাহফিল ও আলোচনা সভা 

    শ্রমিক কল্যাণ ফেডারেশনের দোয়া মাহফিল ও আলোচনা সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রাহি.) রুহের মাগফিরাত এবং ছাত্র আন্দোলনে আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    শুক্রবার নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে দোয়া মাহফিলে ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

    শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগর সভাপতি মাস্টার মিজানুর রহমানের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি শ্রমিক নেতা জাফর ইকবাল সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণের মহানগর উপদেষ্টা ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর। 

    এছাড়া উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণের বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক শ্রমিক নেতা মশিউর রহমান, মহানগর শ্রমিক কল্যাণের সহসভাপতি আব্দুর রহিম, শ্রমিক নেতা মোস্তফা কামাল, শফিকুল আলম ছালাম, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

    আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট  মুয়াযয়ম হোসাইন হেলাল বলেন, ইসলামী শ্রমনীতি অনুযায়ী শ্রমিকদের অধিকার আদায় করা হবে। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। এটাই বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের নীতি আদর্শ। 

    আমাদের শ্রমিক ভাইয়েরা পরিশ্রম করে কিন্তু তারা তাদের পরিশ্রমের পর্যাপ্ত পারিশ্রমিক না পেয়ে তাদের পারিশ্রমিকের টাকা চলে যায় কিছু ব্যাক্তির পকেটে যার ফলে প্রকৃত শ্রমিক তার পরিবারের চাহিদা পুরন করতে পারেনা। ইসলামি হুকুমাত কায়েম হলে শ্রমিকের টাকা দিয়ে ডুপ্লেক্স বাড়ি হবে না, তাদের টাকা তাদের কাছে থাকবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ