ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বরিশালে গুলিবিদ্ধ ছাত্রদল কর্মীর চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা

    বরিশালে গুলিবিদ্ধ ছাত্রদল কর্মীর চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে কোটা সংস্কার আন্দোলনে গুলিতে আহত ছাত্রদল কর্মী মেহেদীর চিকিৎসার ব্যয় বহন করবেন মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির। ছাত্রদল কর্মীর উন্নত চিকিৎসার জন্য সোমবার ঢাকা চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে বলে বিএনপি নেতা এ্যাড. মীর জাহিদুল কবির জানিয়েছেন। 

    তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সোমবার রাতে তাকে লঞ্চযোগে ঢাকায় পাঠানো হয়েছে। এর আগে গত ৪ আগস্ট বরিশাল নগরের করিম কুটি এলাকায় মিছিলে ছাত্রজনতার উপর গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগ। তখন মেহেদীর মাথা ও চোখসহ শরীরের বিভিন্ন স্থানে শটগানের গুলিবিদ্ধ হয়। ঘটনার পর থেকে মেহেদি বরিশাল শের বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি ছিলেন। 

    মীর জাহিদ বলেন, শেবাচিম হাসপাতালে অস্ত্রপচার করে মেহেদীর শরীর ও মাথায় কয়েক বার অস্ত্রপচার করে ৭টি গুলি বের করা হয়েছে। তবে এখনও তার চোখের মধ্যে একটি রয়েছে। চিকিৎসকদের পরামর্শে সেই গুলি বের করতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ