ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • কুমিল্লায় বন্যার্তদের পাশে বিএনপি নেতা নুরুল ইসলাম মনি                  

    কুমিল্লায় বন্যার্তদের পাশে বিএনপি নেতা নুরুল ইসলাম মনি                  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লায় বন্যার্তদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি।

    মঙ্গলবার বুড়িচং উপজেলার প্রত্যন্ত গ্রামে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।  এসময় দুর্গত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিয়ে তাদের প্রতি সহানুভূতি জানান  বিএনপির এই কেন্দ্রীয় নেতা।  

    বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহানুভূতির কথা তুলে ধরে  তিনি বলেন, বর্তমান অন্তবর্তী সরকার এবং দেশের বৃহৎ’ রাজনৈতিক দল বিএনপি  দেশের এই ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের  পাশে সর্বাত্মক শক্তি নিয়ে কাজ করছে।  একইসঙ্গে দেশের বিভিন্ন সামাজিক ও অন্যান্য সংগঠনও  যে যার মতো অসহায় মানুষের  পাশে কাজ করছে।  এসময় তিনি দেশের সকল  বিত্তবানদের বন্যা কবলিত এলাকার অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। 

    নুৃরুল ইসলাম মনি বলেন, দেশের  দেশপ্রেমিক ছাত্র-জনতা যেভাবে ঐক্যবদ্ধভাবে রক্ত ও জীবন দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত করেছে,  তেমনি আমরা ঐক্যবদ্ধভাবে বন্যা মোকাবিলার জন্য সর্বশক্তি নিয়োগ করে এই বিপর্যয় কাটিয়ে উঠবো বলেও আশা প্রকাশ করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ