ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • স্বার্থের বিনিময়ে আমরা কখনই বিক্রি হয়নি:  চরমোনাই পীর

    স্বার্থের বিনিময়ে আমরা কখনই বিক্রি হয়নি:  চরমোনাই পীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এই অপকর্ম করতে চক্রান্তকারীদের কোনো জায়গা হবে না। সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। ভালো কাজের সহযোগিতা করা হবে।


    সোমবার (২৬ আগস্ট) বেলা ১১টায় বরিশাল নগরীর চাঁদমারীর মুজাহিদ কমপ্লেক্স মিলনায়তনে সংগঠনের বরিশাল জেলার তৃণমূলের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    চরমোনাই পীর বলেন, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর যখন সবাই চাঁদাবাজি, জমি দখল লুটতরাজে ব্যস্ত, আমরা তখন সংখ্যালঘুসহ জনসাধারণের জন্য কাজ করেছি। কোনো স্বার্থের বিনিময়ে আমরা কখনই বিক্রি হয়নি। জাতীয় নির্বাচনে অনেক লোভ দেওয়া হয়েছিল। কিন্তু কোনো লোভে পা দেয় নাই।

    নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মাঠ প্রস্তুত, ফসল নিজেদের ঘরে আনতে হবে মানুষের জন্য কাজ করে। দলের তৃণমূলকে শক্তিশালী করতে হবে।  

    সংগঠনের বরিশাল জেলা সভাপতি মুফতি সৈয়দ এসহাক মোহাম্মাদ আবুল খায়েরের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মুহাম্মদ লোকমান হোসাইন জাফরী, যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ নেছার উদ্দীন, বরিশাল জেলার উপদেষ্টা মাওলানা কাজী মামুনুর রশিদ খান ইউসুফী, সহ-সাধারণ সম্পাদক কাওছারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, প্রচার ও দাওয়া সম্পাদক আবুল কসলাম আজাদ, দপ্তর সম্পাদক মাস্টার নুরুল হক মিঞা প্রমুখ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ