ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দায়িত্ব গ্রহন করলেন সভাপতি সাইফুল রহিম 

     বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দায়িত্ব গ্রহন করলেন সভাপতি সাইফুল রহিম 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি অধ্যাপক সাইফুল রহিমকে সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব বুজিয়ে দেওয়া হয়েছে।  

    গতকাল রোববার বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব  কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হাসান অরুন'র সভাপতিত্বে এবং প্রেসক্লাব'র সাধারণ সম্পাদক আরিফ হোসনের সঞ্চালনায় নতুন সভাপতি অধ্যাপক সাইফুল রহিম এর বক্তব্য তিনি বলেন, উপজেলায় উন্মুক্ত সাংবাদিক চর্চায় পদক্ষেপ নেওয়া হবে। 

    সকল সাংবাদিকদের সার্থ রক্ষায় বাবুগঞ্জ প্রেসক্লাব কাজ করবে। উপজেলার উন্নয়নে ঐতিহ্যবাহী সংগঠন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব ভূমিকা রাখবে।  অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি হাফেজ সাইফুল ইসলাম,  সাবেক সভাপতি এইচএম জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,  মুলাদী পূর্ব হোমনাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আবদুর রহমান হুমায়ুন, আলোকিত বাবুগঞ্জ পত্রিকার প্রধান উপদেষ্টা সোহাইল এন আলী খাঁন, বীর মুক্তিযোদ্ধা মো. হালিম হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী মো. নাসির উদ্দিন , বাবুগঞ্জ টিচার্স ক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান , বিশিষ্ট ব্যবসায়ী মো. শহীদুর রহমান শাকিল , বিশিষ্ট ব্যবসায়ী মো. আরাফাত হোসেন ফরিদ , প্রধান শিক্ষক মো. শেখ নজরুল ইসলাম মাহবুব।

    এর আগে নর্ব নির্বাচিত সভাপতিকে বাবুগঞ্জের সাংবাদিকমহল ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ