ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরিশালে  বাসের সঙ্গে থ্রি হুইলারের সংঘর্ষে মা-ছেলে নিহত

    বরিশালে  বাসের সঙ্গে থ্রি হুইলারের সংঘর্ষে মা-ছেলে নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল থেকে ছেড়ে যাওয়া যমুনা লাইন পরিবহনের বাসের সঙ্গে থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। রোববার (২৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে গৌরনদী উপজেলার বেজহার নামক এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। 


    নিহতরা হলেন- আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ এলাকার বাসিন্দা আজম মৃধার স্ত্রী সুমি আক্তার (৩০) ও তাদের ছেলে আজমাইন (৪)। 

    উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, দুর্ঘটনায় থ্রি-হুইলারটি সামনের দিক থেকে দুমড়ে-মুচড়ে যায়। আরও ৬-৭ জন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। মা-ছেলের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উদ্ধারকারীরা জানান, দুপুর দেড়টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের বাসটি বেজহার বাসস্ট্যান্ড অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক দিয়ে বরিশালের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি থ্রি-হুইলার। চলন্ত অবস্থায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। 

    গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে আটক রাখা হয়েছে। বর্তমানে সড়ক স্বাভাবিক, গাড়ি চলাচল করছে। আহত ৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ থানা পুলিশের কাছে দেওয়া হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ