ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • মুলাদীতে প্রেমিকের সাথে দেখা করতে এসে তরুনী আটক, আহত ১

    মুলাদীতে প্রেমিকের সাথে দেখা করতে এসে তরুনী আটক, আহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুলাদীতে গত শনিবার দিবাগত রাতে প্রেমিকের সাথে দেখা করতে এসে ইয়াসমিন (১৯) নামে এক তরুনীকে আটক করেছে স্থানীয়রা।

    জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টায় হিজলা থানার হরিনাথপুর গ্রামের ফারুক সরদারের মেয়ে ইয়াসমিন মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের আলতাফ সিকদারের ছেলে আফজালের সাথে দেখা করতে আসেন। 

    আফজালের বাবা আলতাফ সিকদার জানান, ১৫ মাস পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে আফজাল ও ইয়াসমিনের ফেইসবুকে পরিচয় হয় ও মোবাইলে কথা বার্তা চলে। বিষয়টি ছেলের কাছ থেকে জানতে পেরে ইয়াসমিনের বাড়ীতে যাই। 

    সেসময় তার মা বাবা বিয়েতে অসম্মতি জানিয়ে ছেলে মেয়েকে কথা না বলার জন্য অনুরোধ করে। এ ঘটনার ৭ মাস পরে হঠাৎ কাউকে না জানিয়ে ইয়াসমিন তার এলাকার রাব্বি নামে এক ছেলের সহযোগিতায় একটি চাকুসহ বাড়ীতে সকলের অজান্তে খাটের নিচে লুকিয়ে থাকে।

    রাত সাড়ে ১০ টার দিকে খাটের নিচে ঐ মেয়েকে দেখতে পেয়ে স্ত্রী নুরুন্নাহার তাকে বের করে এবং চড় থাপড় দেয়। 

    এতে ক্ষিপ্ত হয়ে ইয়াসমিন চাকু দিয়ে স্ত্রীকে কুপিয়ে আহত করে। ডাকচিৎকার দিলে তাৎক্ষনিক এলাকার লোকজন মেয়েটিকে আটক করে চৌকিদার দিয়ে মুলাদী থানা হেফজতে পাঠায়। আহত নুরুন্নাহার কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান। 

    এ ব্যাপারে মুলাদী থানায় বাদী একটি ডাকাতি মামলা রুজু করছেন বলে জানিয়েছেন আলতাফ সিকদার। মুলাদী থানার ওসি জাকারিয়া বলেন, মেয়েটিকে আদালতে প্রেরণ করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ