ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ‘স্বৈরশাসক দেশটাকে চুরমার করে দিয়েছে’

    ‘স্বৈরশাসক দেশটাকে চুরমার করে দিয়েছে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক বলেছেন, আওয়ামী লীগের এই স্বৈরশাসক গত ১৬ বছরে দেশটাকে লণ্ডভণ্ড করে দিয়েছে। 


    আজ ব্যাংকগুলোর কী অবস্থা দেখুন, একেক জনে হাজার হাজার কোটি নিয়ে গেছে, ইসলামি ব্যাংককে ধ্বংস করে দেওয়া হয়েছে।

    সরকার আর দেশের প্রধানমন্ত্রী সহযোগিতা না করলে এটা কী করে সম্ভব? আজ দেখুন দেশের রিজার্ভ একদম তলানিতে। এখন দেশ পরিচালনা করাটা বড় কঠিন হবে।  

    সোমবার দুপুরে নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোডের ব্যাপ্টিস্ট চার্ড প্রাইমারি স্কুল প্রাঙ্গণে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।  
    মনিরুজ্জামান খান ফারুক বলেন, ধন্যবাদ জানাই ছাত্র ও ছাত্রী সমাজকে।

    আর তাদের সঙ্গে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ অবৈধ সরকারকে হটানোর জন্য যে মাঠে নেমে এসেছে সেজন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই।  

    তিনি আরও বলেন, আজ আওয়ামী লীগ অন্যায় করেছে বলে তাদের আমরা মারব, আইন হাতে তুলে নেব, এটা হতে পারে না। আর বিএনপি স্বৈরাচারী দল নয়, আমরা অপরাধীকে আইনের হাতে তুলে দেব, আইন অনুযায়ী তাদের বিচার হবে। 
    আমাদের নেতা তারেক রহমান বলেছেন-কারও কোনো ক্ষতি করা যাবে না। 

    আমাদের নেত্রী আমাদের মা খালেদা জিয়াকে দীর্ঘদিন মিথ্যে মামলায় জোর করে বন্দি করে রাখা হয়েছিল। আল্লাহর কৃপায় তিনি মুক্ত হয়েছেন, এত বয়সে তিনি যে বর্তমান পরিস্থিতি দেখে যাবেন এটাই তো আমাদের কাছে আশ্চর্যের বিষয় ছিল। কিন্তু তিনি ভালো আছেন আল্লাহ রহমতে।  

    সভায় বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, ছাত্র ভাইদের আন্দোলনের সঙ্গে আমরা সবাই ছিলাম। আর সবার প্রচেষ্টায় আজ বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। এ স্বাধীনতা রক্ষা করাটা অনেক কঠিন।
    মহানগর বিএনপি ও ছাত্রদলের পাশাপাশি ওয়ার্ড বিএনপি, ছাত্রদলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ