ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বরিশালে সাদিকের বাসা থেকে লুট ২ কোটি টাকার ৭ লাখ উদ্ধার

    বরিশালে সাদিকের বাসা থেকে লুট ২ কোটি টাকার ৭ লাখ উদ্ধার
    লুট হওয়া ৬ লাখ ৯২ হাজার টাকা এলাকাবাসী উদ্ধার করে থানায় নিয়ে আসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহর বাসা থেকে লুট হওয়া প্রায় দুই কোটির টাকার মধ্যে ৬ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করেছেন এলাকাবাসী। শুক্রবার রাতে ওই টাকাসহ বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় নিয়ে আসা হয় লুটে অভিযুক্ত জামাল খানের বাবাকে। ‍এর সঙ্গে ৩৪ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন সেটও উদ্ধার করা হয়।

    জামাল নগরীর ৭নম্বর পলাশপুর এলাকার বাসিন্দা এবং তার ফলের ব্যবসা রয়েছে।


    এলাকাবাসী পুতুল ও রাজিব সরদার জানিয়েছেন, জামাল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় সার্বক্ষণিক সাদিক আব্দুল্লাহর সঙ্গেই থাকতেন। ৫ আগস্ট সাদিকের সঙ্গে তার বাসায় অবস্থান করছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, সাবেক মেয়রের নগরীর কালিবাড়ি রোডের বাসায় হামলা-ভাঙচুর এবং লুটপাট চলাকালে ওই টাকা নিয়ে বাসায় চলে যান জামাল। দুই দিন আগে ওই টাকা গণনা করলে তার এক আত্মীয় দেখে ফেলেন এবং তাদের অবহিত করেন।


    এদিকে, বিভিন্ন স্থানে লোক মারফত জমির কেনারও চেষ্টা চালান জামাল। জামালের পরিবারের মাধ্যমে তারা নিশ্চিত হন ওই ব্যাগে এক কোটি ৯৬ লাখ টাকা ছিল। তা ছাড়া এলাকার দুই মাদকসেবীকে টাকা দিলে তারাও বিষয়টি জেনে ফেলে এবং চাপ সৃষ্টি করে টাকার ভাগ দেওয়ার জন্য। এরপর এলাকাবাসী জামালের অফিসের তালা দেন এবং ঘরে ভাঙচুর চালালে তিনি ওই টাকা নিয়ে পালিয়ে যান। সেখান থেকে রেখে যাওয়া ৬ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়। এরপর সেনাবাহিনীর সহায়তায় কাউনিয়া থানায় ওই টাকা জমা দেওয়া হয়।

    জামালের বাবা কাইউম খান জানান, তার ছেলে কত টাকা লুট করেছে তা তার জানা নেই। বিষয়টি জানার পর ঘরে রাখা ‍একটি ব্যাগের ভেতর থেকে ওই টাকা ‍উদ্ধার করে থানায় নিয়ে ‍আসেন। তার ছেলে কোথায় ‍আছেন তা তিনি জানেন না। বিভিন্ন মাধ্যমে শুনেছেন, তার ছেলে অনেক টাকা ‍এনেছে মেয়রের বাসা থেকে।

    কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘সাবেক মেয়রের বাসভবন থেকে লুট করা ৬ লাখ ৯২ হাজার টাকা এলাকাবাসী উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। এ সময় লুটের অভিযোগে অভিযুক্ত জামালের বাবা কাইউম খানও তাদের সঙ্গে আসেন। তিনি জানিয়েছেন, তার বাসায় ওই টাকা ছিল। তার ছেলে বাসা ছেড়ে পালিয়েছে। কত টাকা নিয়ে পালিয়েছে তা তার জানা নেই। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ