ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • শেবাচিম পরিচালককে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিল শিক্ষার্থীরা

    শেবাচিম পরিচালককে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিল শিক্ষার্থীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম এবং নগরীর বিভিন্ন স্থানে বাজার মনিটরিং করছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

    শনিবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে এ কার্যক্রম পরিচালনা করে বরিশাল বিশ্ববিদ্যালয় ও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশালের সমন্বয়ক শাকিল আহমেদ জানান, বেলা ১১টা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের দায়িত্ব পালন শেষে হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় ছেলে এবং মেয়ে শিক্ষার্থীরা তিনটি ভাগে ভাগ হয়ে প্রথমে হাসপাতালের আউটডোরে ওষুধ প্রতিনিধিদের উপস্থিত পেয়ে তাদের সচেতন করে বের করে দেয়। এছাড়া তাদের নির্ধারিত সময়ের আগে চিকিৎসকের চেম্বারে না ঢোকার অনুরোধ জানান।


    শিক্ষার্থী সুমাইয়া বিনতে সাইমা জানান, হাসপাতালে রোগীদের জন্য কি ধরনের খাবার রান্না করা হচ্ছে সেজন্য খাবার ও রান্নাঘর পরিদর্শন করা হয়। পরে রান্নাঘরে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ ও ডিমের মধ্যে পোকা পাওয়ায় সেই ডিম বদলানোর অনুরোধ ও সতর্ক করা হয়। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসকরা সঠিক সময়ে না আসায় রোগীদের হয়রানির বিষয়ে প্রতিবাদ ও পরিচালককে জানানো হয়।

    পরে শিক্ষার্থীরা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলামের কাছে শিক্ষার্থীরা গিয়ে বিভিন্ন অসঙ্গতির কথা তুলে ধরে চিকিৎসার মান বাড়ানোর পাশাপাশি প্রথমে সচেতন করে পরিচালককে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আসেন।


    অপরদিকে বরিশালের বাজর রোডের হক মিষ্টান্ন ভাণ্ডার ও বেশ কয়েকটি মুদি দোকানে গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সরকারের দেওয়া সঠিক তালিকা অনুযায়ী বিক্রি এবং সরবরাহের অনুরোধ জানান শিক্ষার্থীরা।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ