ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বরিশালে সাদিকের বাসায় পুড়ে অঙ্গার সাবেক প্যানেল মেয়র

    বরিশালে সাদিকের বাসায় পুড়ে অঙ্গার সাবেক প্যানেল মেয়র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহর বাসভবনে বিক্ষুব্ধদের দেওয়া আগুনে পুড়ে নিহত হয়েছেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গাজী নঈমুল হোসেন লিটু। 


    তিনি সি‌টি কর‌পো‌রেশ‌নের সা‌বেক প‌্যা‌নেল মেয়র, ১৯ নম্বর ওয়া‌র্ডের পাঁচবার নির্বা‌চিত কাউ‌ন্সিলর এবং শিক্ষক ছিলেন।

    ঘটনার তিন দিন পর শুক্রবার (৯ আগস্ট) সকালে তার স্ত্রী নাজমা বেগম মরদেহ শনাক্ত করেন।


    মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করে নিহতের বড় ভাই গাজী মঞ্জুরুল হো‌সেন বরুণ জানান, বিভিন্ন স্থানে খোঁজ করার পরও লিটুকে পাওয়া যাচ্ছিল না। পরে মর্গে খুঁজতে গিয়ে মরদেহ পাই। আইনি প্রক্রিয়া শেষে পারিবারিক সিদ্ধান্তে দাফন করা হবে বলে জানান তিনি।

    উল্লেখ্য, ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন ও শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার খবর ছড়িয়ে পড়লে বিজয় উল্লাস করতে গিয়ে দুর্বৃত্তরা সহিংসতা চালান।  এ সময় তারা বরিশাল নগরীর কালীবাড়ি রোডে সাদিক আব্দুল্লাহর বাস ভবনে আগুন দেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ