ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • শেবাচিম হাসপাতালের সেবার মান বাড়ানো তাগিদ ছাত্রদের

    শেবাচিম হাসপাতালের সেবার মান বাড়ানো তাগিদ ছাত্রদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, দালালের তৎপরতা নির্মূল, ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা হাসপাতাল চত্বরে সচেতনতামূলক র‍্যালি করেছেন। 


    আজ বৃহস্পতিবার সকালে তারা এই কর্মসূচি শেষে হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলামের সঙ্গে বৈঠক করেন।


    ছাত্ররা এ সময় হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলামকে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, মেডিসিন ওয়ার্ডের অব্যবস্থাপনা, অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা, নার্সদের কাজ ফেলে মোবাইল ব্যবহার, থ্যালাসেমিয়া ওয়ার্ড চালু, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে চিকিৎসকদের কক্ষে তৎপরতা, অ্যাম্বুলেন্স মালিকদের দৌরাত্ম্য, ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশ রোধ, দালাল নির্মূল, পরিচ্ছন্নতাসহ নানা বিষয় তুলে ধরে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। 


    জবাবে পরিচালক ডা. সাইফুল বলেন, তিনি এসব সমস্যা সমাধানে চেষ্টা করছেন। কিন্তু নানা কারণে পাড়তেছেন না। শেবাচিম হাসপাতালের সেবার মান বাড়াতে পুলিশ প্রশাসন, গণপূর্ত বিভাগ, বিআরটিএকে সহযোগিতা করতে হবে। আপনারা তাদেরও বলেন। তিনি বলেন, শেবাচিমে যত সমস্যা তার ৯৫ ভাগই গণপূর্তের জন্য। গণপূর্ত বিভাগ অবকাঠামো উন্নয়ন সময় মত করছে না। 

    তিনি বলেন, হাসপাতালে একটি পানির কল বিকল হয়ে পানি পড়ে গেলেও সহজে সেটি মেরামত করে না গণপূর্ত বিভাগ। 

    ডা. সাইফুল বলেন, যেসব চিকিৎসক আসেন না তাদের বিরুদ্ধে চিঠি দিয়েছেন। তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখতে আউট সোর্সিং এর মাধ্যমে কর্মী নিয়োগে সহযোগিতা জন্য ছাত্রদের প্রতি আহ্বান জানান। 

    পরিচালক বলেন, আমি অনিয়ম করলে আমাকেও ধরেন। তিনি নার্সদের ডেকে দায়িত্ব পালনের বিষয়ে বলেন, ‘এখন দেশ পরিবর্তন হয়েছে। কোনো ছাড় নয়।’ 

    এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা পরিচালককে বলেন, আমাদের চাওয়া আপনি যত দিন দায়িত্ব পালন করবেন তত দিন মানসম্মত সেবা দিবেন। আমরা ছাত্ররা যে লক্ষে বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছি তা হয়তো অনেকদিন করা হবে না। কিন্তু চেষ্টা করে যাব।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ