ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • অর্থ-স্বর্ণালংকারসহ বরিশালে প্রকৌশলীকে আটক করলেন শিক্ষার্থীরা

    অর্থ-স্বর্ণালংকারসহ বরিশালে প্রকৌশলীকে আটক করলেন শিক্ষার্থীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকালে বিপুল অর্থ, স্বর্ণালংকারসহ এক প্রকৌশলীকে আটক করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর চৌমাথা এলাকায় তাকে আটক করা হয়। 

    আটক ওই প্রকৌশলীর নাম হারুনর রশীদ। তিনি পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে র‌য়ে‌ছেন।


    প্রাথমিক জিজ্ঞাসাবাদে তি‌নি শিক্ষার্থীদের কাছে স্বীকার করেছেন, পরিবারসহ পার্শ্ববর্তী‌ দে‌শে পালিয়ে যাওয়ার চেষ্টা কর‌ছি‌লেন তিনি। 
    শিক্ষার্থীরা জানান, ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনকালে আইন ভেঙে একটি প্রাইভেট কার দ্রুত ওভারটেক করছিল। এ সময় শিক্ষার্থীরা গাড়িটিকে আটকে দেন। পরে চালকের আচরণ সন্দেহজনক মনে হলে গাড়িটি তল্লাশি করে বস্তাভর্তি টাকা ও স্বর্ণালংকার পাওয়া যায়।


    এ ঘটনার পর সেনাবাহিনীর সদস্যদের খবর দেন শিক্ষার্থীরা। ঘটনাস্থল থেকে সেনা কর্মকর্তা মেজর রাশেদ সাংবা‌দিক‌দের বলেন, ‘আটক ব্যক্তি পটুয়াখালী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। ভারতে যাওয়ার জন্য তিনি পটুয়াখালী এসেছিলেন। শিক্ষার্থীরা তাকে আটকে আমাদের খবর দেয়।


    সেনা কর্মকর্তা আরো ব‌লেন, প্রকৌশলীর কাছে ২০ লাখ টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার পাওয়া গেছে। যার মোট পরিমাণ ৪৯ লাখ টাকা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দিয়ে সোপর্দ করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ