ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরিশালের আ. লীগ নেতা সাতক্ষীরা সীমান্তে আটক

    বরিশালের আ. লীগ নেতা সাতক্ষীরা সীমান্তে আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার যাওয়ার সময় বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নীরব হোসেনকে (টুটুল) আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সেখান থেকে তাঁকে আটক করে বিজিবি

    নীরব হোসেনের বাড়ি বরিশাল নগরের নাজির মহল্লায়। তাঁর বাবার নাম হারুন অর রশিদ।


    সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, তাঁদের কাছে গোপন সংবাদ ছিল, রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে এমন মানুষ ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যেতে পারেন। এর ভিত্তিতে সীমান্তের তল্লাশি চৌকিতে বিশেষ নজর রাখা হয়। আজ সকাল ১০টার দিকে নীরব হোসেন ইমিগ্রেশন পার হয়ে ভারতে যাচ্ছিলেন। সেখান থেকে তাঁকে আটক করা হয়।

    সাতক্ষীরা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জুয়েল আহমেদ জানান, তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা এ পথে যেন ভারতে পালিয়ে যেতে না পারেন। তবে দলের সবাইকে তো আর চেনা সম্ভব নয়। আগে থেকে তথ্য না পেলে সবাইকে আটকানো যায় না।


    খোঁজ নিয়ে জানা যায়, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর দলের এক নেতার ছত্রচ্ছায়ায় নীরব হোসেনের উত্থান। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বরিশাল নগরের সাবেক মেয়র শওকত হোসেনের (হিরণ) সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে। ২০১৮ সালে সাদিক আবদুল্লাহ মেয়র নির্বাচিত হলে তাঁর সঙ্গেও সম্পর্ক তৈরি করেন নীরব হোসেন।

    বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র, বিভিন্ন ঘাট ও কাঁচা বাজার নিয়ন্ত্রণ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বছর তিনেক আগে তাঁর কয়েকজন সহযোগীকে পুলিশ আটক করে। তখন নীরব হোসেনের নেতৃত্বে বিমানবন্দর ও কাউনিয়া থানায় হামলা চালিয়ে তাঁদের ছড়িয়ে নেওয়া হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ