ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • পানিসম্পদ প্রতিমন্ত্রীর বাসায় হামলা, ২০ মোটরসাইকেলে আগুন 

    পানিসম্পদ প্রতিমন্ত্রীর বাসায় হামলা, ২০ মোটরসাইকেলে আগুন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাসভবনে হামলা হয়েছে। এসময় তার বাসভবনের সামনে ও আশপাশে থাকা কমপক্ষে ২০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে।

     
    রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল নগরের বটতলা এলাকার করিম কুটিরের সামনে এ ঘটনা ঘটে।

    সরকারি ব্রজমোহন কলেজের ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মঈন তুষার জানান, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের বাসভবনে আকস্মিক হামলা চালানো হয়। এসময় ওই এলাকায় যাকে পেয়েছে তাকে হামলাকারীরা মারধর করেছে এবং মন্ত্রীর বাসাসহ আশপাশের বাসায় ইট-পাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে।

    তিনি আরও বলেন, পাশাপাশি মন্ত্রীর বাসার ভেতরে প্রবেশ করে নিচতলায় ব্যাপক তাণ্ডব চালিয়ে সবকিছু তছনছ করে দিয়েছে। আর তার বাসার সামনের নবগ্রাম রোডে থানার নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মোটরসাইকেল ভাঙচুর করে এবং ২০টির মতো মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

    এদিকে প্রতক্ষদর্শীরা জানান, কয়েকশ যুবক আকস্মিক মন্ত্রীর বাসার সামনে হামলা চালায়। এসময় তারা মন্ত্রীর বাসার সামনে থাকা সকল ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং মোটরসাইকেল ভাঙচুর করে তা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে হামলাকারীরা মন্ত্রীসহ আশপাশের বাসার ভেতরে ঢুকেও হামলা চালিয়েছে।

    আর গোটা নবগ্রাম রোডের ডিভাইডারে থাকা পাইপ উঠিয়ে তা দিয়ে সাধারণ মানুষ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া দেয় হামলাকারীরা। এতে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় যে ছবি তুলতে গেছে তাকেই মারধর করেছে এবং হাতে থাকা মোবাইল ভাঙচুর করেছে। আন্দোলনকারীরা কাউকে ভিডিও-ছবি তুলতে দেখা যায়নি। আর হামলার সময় মন্ত্রীর বাসার আশপাশে কোনো আইন-শৃঙ্খলা বাহিনী না থাকায় সব কিছু নির্বিঘ্নে হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ