ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বরিশালে ওয়ার্ড আ.লীগের কার্যালয় ভাঙচুর, আসবাবপ‌ত্রে অগ্নিসংযোগ

    বরিশালে ওয়ার্ড আ.লীগের কার্যালয় ভাঙচুর, আসবাবপ‌ত্রে অগ্নিসংযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মহানগরের ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা।

    রোববার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে নগরের সিএন্ডবি রোড কাজিপাড়া এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এ কার্যালয় ভাঙচুর করা হয়।

    এ সময় কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে সড়কের ওপর এনে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।

    ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান। তবে তখন ওই কার্যালয়টি তালাবদ্ধ থাকায় কেউ হতাহত হয়নি।

    এর আগে বেলা ১১টায় বরিশাল নগরের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের প্রথম গেট থেকে শিক্ষার্থীরা গণমিছিল বের করা হয়। মিছিলের অগ্রভাগে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিছ জাহান শিরিন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আফরোজা খানম নাসরিনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ