ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • জুডিশিয়াল ড্যাশবোর্ড ওরিয়েন্টেশন বিষয়ে ভার্চুয়াল প্রশিক্ষণ 

    জুডিশিয়াল ড্যাশবোর্ড ওরিয়েন্টেশন বিষয়ে ভার্চুয়াল প্রশিক্ষণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে আদালত সংশ্লিষ্ট বিচারকমন্ডলী ও সহায়ক কর্মচারীদের জুডিসিয়াল ড্যাশবোর্ড ওরিয়েন্টেশন ও পরিচালনা পদ্ধতি বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বুধবার বরিশাল মহানগর দায়রা জজ আদালত, এটুআই প্রোগ্রামের সহযোগিতায় এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে এই ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। 

    জুম প্ল্যাটফর্মের মাধ্যমে উক্ত অনলাইন প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণা লয়ের যুগ্ম সচিব (প্রশাসন ১) বিকাশ কুমার সাহা।  এতে সভাপতিত্ব করেন বরিশাল  জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম। 

    প্রশিক্ষন কর্মশালায় সংযুক্ত ছিলেন বরিশালের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ কবির উদ্দীন প্রামানিক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মহিবুল হাসান। এছাড়াও ভার্চুয়াল এই প্রশিক্ষণে সংযুক্ত ছিলেন জুডিসিয়ারি টিমের সদস্য অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা খান, যুগ্ম জেলা ও দায়রা জজ সাব্বির মাহমুদ চৌধুরী, সিনিয়র সহকারী জজ মোঃ মাহবুব সোবহানী। ‘মিশন ডিজিটাল কোর্ট -২০২১’ এর আওতায় এই প্রশিক্ষণে মোট ৮০ জন অংশগ্রহণ করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ