ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • আগৈলঝাড়ায় ঘরের পাশে কাঁঠালগাছে মিলল কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ 

    আগৈলঝাড়ায় ঘরের পাশে কাঁঠালগাছে মিলল কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় অর্নাস পড়ুয়া এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

    মৃত সীমা মণ্ডল (২২) আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের মাগুরা (বাহাদুরপুর) গ্রামের মাধব মণ্ডলের মেয়ে।

    পাশাপাশি সে মাদারীপুরের ডাসার এলাকার সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজে অর্নাসের তৃতীয় বর্ষে লেখাপড়া করতেন।

    বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান, পরিবার থেকে সীমা মণ্ডলের বিয়ে ঠিক করা হয়। তবে যার সঙ্গে বিয়ে ঠিক করা হয় সে দুই সন্তানের জনক এমন খবরে সীমা মণ্ডল তার নিজ পরিবারের সদস্যদের ওপর অভিমান করে।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এর প্রেক্ষিতে রোববার রাতে ঘরের পাশে কাঁঠাল গাছের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে সীমা।

    স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে সোমবার (২৯ জুলাই) সকালে আগৈলঝাড়া থানার এসআই মোশরাফ হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

    পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ