ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

    শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। বৃহষ্পতিবার (১৮ জুলাই) বেলা ১১ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলচত্বরে সদর রোডে বিক্ষোভের সময় সড়ক অবরোধ করে রাখে তারা।

    সারাদেশে কোটা সংস্কার আন্দোলনে এখন পর্যন্ত মারা গেছেন ৭ জন। বামজোটের নেতৃবৃন্দ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন। তারা বলেন, সরকার সারাদেশে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে আন্দোলনকে দমাতে চাচ্ছে। স্বায়ত্তশাসনের ধারণাকে দুমড়ে-মুচড়ে সকল বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিচ্ছে। 

    ইন্টারনেট বন্ধ করে আন্দোলনকারীদের বিচ্ছিন্ন করতে চাচ্ছে। সারাদেশে আন্দোলনকারীদের ওপর র‍্যাব-পুলিশ-বিজিবি-ছাত্রলীগ দিয়ে হামলা চালাচ্ছে। গতকাল নথুল্লাবাদে ৮ ঘন্টা ধরে লাগাতার হামলায় শ্রমিক ফ্রন্ট ২২ নম্বর ওয়ার্ড শাখার প্রচার সম্পাদক লিটনসহ অর্ধ শতাধিক ছাত্র-পথচারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

    নেতৃবৃন্দ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করে শুধু আন্দোলনকারীদের হুমকি দিচ্ছেন। অথচ হাইকোর্ট কোটা সংস্কারের বিষয়টি সরকারের এখতিয়ার বলে ঘোষণা করেছে। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোটা সংস্কারের বিষয়ে কোনো ঘোষণা আসছে না।

    সরকারকে অবিলম্বে দমন-পীড়ন-নির্যাতন ও হামলা-মামলার পথ পরিহার করে হামলাকারীদের গ্রেপ্তার এবং কোটার যৌক্তিক সংস্কারের দাবি মেনে নেয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ। অন্যথায় যে ভয়াবহ পরিণতি হবে তার দায় সরকারকে বহন করতে হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ