ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • শেবাচিমে অর্ধশতাধিকের বেশি চিকিৎসাধীন

    শেবাচিমে অর্ধশতাধিকের বেশি চিকিৎসাধীন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে আহত ৭০ জন বরিশাল শের ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা পর্যন্ত শেবাচিমে আসেন তাঁরা। বরিশাল বিশ্ববিদ্যালয়, নথুল্লাবাদ, চৌমাথাসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষে আহত হয়েছেন তাঁরা।

    আহতদের মধ্যে রয়েছেন- নথুল্লাবাদ ফিসারী রোড এলাকা থেকে গুলিবিদ্ধ হয়েছেন পথচারী মতিউর রহমান (৩২), বিএম কলেজের শিক্ষার্থী প্রনয় চক্রবর্তী,  ইয়ামিন, পার্থ চন্দ্র শীল,  শিপলু মোল্লা,  হাতেম আলী কলেজের শিক্ষার্থী শফিকুল ইসলাম রায়হান, পথচারী রফিক হোসেন ও পুলিশের ৫ সদস্য সহ এ পর্যন্ত ৭০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

    সতত্যা নিশ্চিত করে শের ই বাংলা মেডিকেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান শাহিন মতবাদকে জানান, বরিশাল নগরীর  বিভিন্ন এলাকা থেকে গুলিবিদ্ধ ও ইটের আঘাতে আহত হয়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩ টা পর্যন্ত হাসপাতালে  পুলিশ ও শিক্ষার্থীসহ ভর্তি হয়েছেন ৭০ জন। তাদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ