ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • শিক্ষার্থীদের ওপর হামলা করে মসজিদে ছাত্রলীগকর্মী, তবু শেষ রক্ষা হলো না

     শিক্ষার্থীদের ওপর হামলা করে মসজিদে ছাত্রলীগকর্মী, তবু শেষ রক্ষা হলো না
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে মসজিদে আত্মগোপনে গিয়েও রক্ষা পেলেন না ছাত্রলীগ কর্মী শিপলু। দুপুর ২টায় বিএম কলেজ মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসের মসজিদে গিয়ে তিনি আত্মগোপন করেন।

     

    ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত শিক্ষার্থীরা ওই মসজিদ ঘেরাও করে রাখেন। পরে বিএম কলেজ অধ্যক্ষ ও কোতোয়ালি থানা পুলিশ এসে ওই ছাত্রলীগকর্মীকে উদ্ধার করে।


    তবে পুলিশের হাত থেকে ওই ছাত্রলীগ কর্মীকে ছিনিয়ে নিয়ে সাধারণ শিক্ষার্থীরা ব্যাপক মারধর করেন। 
    পরে পুলিশ ওই ছাত্রলীগকর্মীকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে। আহত ছাত্রলীগকর্মীর নাম মো. শিপলু। তিনি বিএম কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।


    এর আগে মঙ্গলবার সকাল ১০টায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন বিএম কলেজ শিক্ষার্থীরা। এ সময় ওই আন্দোলনের বিরুদ্ধে মিছিল করে ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। বিষয়টি ছড়িয়ে পড়লে বিএম কলেজ জড়ো হতে থাকেন বরিশালের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

    এরপর তারা ছাত্রলীগকে ধাওয়া করলে উভয় গ্রুপের মধ্যে থাকা পাল্টানো শুরু হয়।


    তবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের ধাওয়ায় ছাত্রলীগ ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়। এখনো বিএম কলেজ, নথুল্লাবাদ বাস টার্মিনাল, হাতেম আলী কলেজ চৌমাথা অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ