ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • শিক্ষার্থীদের আন্দোলন

    ঢাকার সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগ বন্ধ

    ঢাকার সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগ বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ফলে ঢাকার সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এসময় শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করে ছাত্রলীগ।

    মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে বিএম কলেজ ও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। এতে বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল বন্ধ হয়ে গেলে ঢাকা-বরিশাল রুটসহ নগরীর বিভিন্ন স্থানে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

    এদিকে আন্দোলনকারীদের বাধা দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় নগরীর নতুনবাজার এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

    এসময় শিক্ষার্থীরা কোটাবিরোধী স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তারা সংগীত পরিবেশন, সড়কে আগুন জ্বালিয়ে আন্দোলন করেন।

    আন্দোলনরত সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, আমরা কোটা সংস্কার চেয়েছি। সরকার আমাদের রাজাকার বলে সম্বোধন করেছে। গতকাল ঢাবি, জাবিতে ছাত্রলীগের যে ন্যক্কারজনক হামলা দেখেছি তা এর আগে জাতি দেখেনি। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

    সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ইমরান বলেন, দাবি আদায়ের আন্দোলনে গেলে এভাবে নির্যাতনের শিকার হতে হবে তা কল্পনায়ও ছিল না। সরকার নির্দেশ দিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। আমরা কোটা সংস্কার চাই। হামলার বিচার চাই।

    আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আন্দোলনকারীদের ওপর বিভিন্ন স্থানে বর্বর হামলা হয়েছে। আমরা হামলাকারীদের বিচার চাই। সরকারের কাছে অধিকার চাইতে গিয়েছিলাম। কিন্তু আমরা যা পেয়েছি তা সাধারণ শিক্ষার্থীরা আশা করেনি। শিক্ষার্থীদের অহিংস আন্দোলনে হামলা করে বিষয়টি ভিন্নখাতে নিতে চাইছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ