ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • শুদ্ধাচার পুরস্কার পেলেন বরিশালের সন্তান শ্রম সচিব মাহবুব হোসেন

    শুদ্ধাচার পুরস্কার পেলেন বরিশালের সন্তান শ্রম সচিব মাহবুব হোসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শুদ্ধাচার পুরস্কার পেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন। সরকারি কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতেই ২০১৪-১৫ অর্থবছর থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে কর্মসম্পাদন চুক্তির দায়বদ্ধতায় নিয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

    চালু করেন, বার্ষিক কর্মসম্পাদনা এবং সরকারি কর্মকর্তাদের শুদ্ধাচার পুরস্কার। গেলো অর্থবছরে এই চুক্তিবাস্তবায়নে সবচেয়ে সফল বিদ্যুৎ বিভাগসহ ১১টি মন্ত্রণালয় ও বিভাগ এবং ব্যক্তিরপর্যায়ে শুদ্ধাচারে পুরস্কার জয় করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব হোসেন।  তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  
      
    গত ১১ ফেব্রুয়ারি   শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন মাহবুব হোসেন।  এর আগে দুর্নীতি দমন কমিশন এর সচিব ছিলেন তিনি।  মাহবুব হোসেন বরিশাল জেলার সদর উপজেলার পশ্চিম শোলনা গ্রামের বাসিন্দা।  

    তাঁর বাবা প্রয়াত যদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো: মুজিবুল হক সরদার। মুক্তিযুদ্ধের সময় তিনি ইপিআর এর চাকুরী ছেড়ে মহান মুক্তিযুদ্ধে ঝালকাঠির বেস কমান্ডারের দায়িত্ব পালন করেন।  মাহবুব হোসেনে তিন ভাইও একজন বীর মুক্তিযোদ্ধা।  

    কর্মজীবনে তিনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, থানা নির্বাচন অফিসার, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উপজেলা নির্বাহী অফিসার,  ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক,  টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। 

    এর পরে তিনি আশ্রায়ণ ২ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে প্রায় তিন বছর দায়িত্ব পালন করেন।  এ ছাড়াও একাধিক মন্ত্রণালয়ে বিভিন্ন পর্যায়ের পদে দায়িত্ব পালন করেছেন মাহবুব হোসেন।  কর্মকালীন কর্মদক্ষতার স্বীকৃতিস্বরুপ ২০১৬ সনে সোশ্যাল মিডিয়া এ্যাওয়ার্ড ও  ২০১৭ সনে জনপ্রশাসন পদক লাভ করেন তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ