ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভিডিও বিতর্কের জেরে জামায়াতে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ আরও ৫ দিন বৃষ্টির আভাস, উপকূলে অতিভারী বর্ষণের শঙ্কা কাঁচামরিচের কেজি ২৫০ টাকা ছাড়ালো বাবুগঞ্জে মহাসড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার টানা বর্ষণে তছনছ দখিনের কৃষি ও মৎস্য খাত, ক্ষতি ৩৮ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম
  • ভোলায় মেঘনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

    ভোলায় মেঘনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালের দিকে ভোলার ফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বেড়ি ভাঙা এলাকার মেঘনা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

    স্থানীয়রা জানান, সকালের দিকে ওই এলাকার মেঘনা এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা জড়ো হতে থাকেন। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

    চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। ধারণা করা যাচ্ছে, ওই ব্যক্তি ৪-৫ দিন আগে মারা গেছেন। লাশটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ