ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • কাউখালীতে অপহরণের ৩৩ দিনেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী

    কাউখালীতে অপহরণের ৩৩ দিনেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে স্কুল ছাত্রী অপহরণের ৩৩ দিনেও অপহৃতাকে উদ্ধার করতে পারেননি থানা পুলিশ । জানা যায়, উপজেলার কাউখালী সদর ইউনিয়নের আইরন গ্রামের সৌদি প্রবাসী মনির হোসেনের মেয়ে আইরন জয়কুল এম.এম মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মুনিয়া আক্তার(১৪) গত ৮ জুন বাড়ি থেকে প্রাইভেট পড়তে যায়। 

    প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের মোল্লা বাড়ির সামনে জামে মসজিদের পাশে একই এলাকার মাসুদ রানার ছেলে স্বাধীন  মোল্লাসহ ৪/৫জন ছাত্রীর গতিরোধ করে জোর পূর্বক একটি ইজি বাইকে করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়। দীর্ঘ সময় খোজাখুজির পর তাকে উদ্ধার করতে না পেরে থানায় অভিযোগ করেন। থানা পুলিশ অভিযোগ পেয়ে গত ১২ জুন স্বাধীন  মোল্লাসহ ৫জনের নামে একটি অপহরণ মামলা রুজু করেন। 

    মেয়ের মায়ের অভিযোগ  স্বাধীন  মোল্লা মেয়ে স্কুল যাওয়া-আসা এবং প্রাইভেট পড়তে যাওয়া আসার সময় প্রায়ই তাকে উত্যক্তসহ ইভটিজিং করতো। বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে এবং এলাকার মেম্বার মাসুদ হোসেনকে জানায়। এছাড়াও বিষয়টি স্বাধীনের  বাবা-মাকে জানানো হলে তারা কোন কর্ণপাত করেনি।

    বরং স্বাধীনের  মা-বাবাকে বিষয়টি জানালে স্বাধীন ক্ষিপ্ত হয়ে অপহরণ করার হুমকি দেয়। ফলশ্রুতিতে গত ৮ জুন বখাটে স্বাধীন ও তার দলবল মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। 

    এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মাসুদ হোসেন  ঘটনাটির সত্যতা স্বীকার করে। এবং তিনি বলেন বর্তমানে মেয়ের  মা মেয়েকে না পেয়ে চরম দুশ্চিন্তার ভিতরে দিন কাটাচ্ছে। 

    কাউখালী থানার এস আই  ও মামলার তদন্তকারী কর্মকর্তা অশোক তালুকদার জানান, বিষয়টি নিয়ে মামলা হয়েছে, ১জন আসামী গ্রেফতার হয়েছে। বাকী আসামীদের গ্রেফতার ও ভিক্টিম উদ্ধারের চেষ্টা চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ