ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • দায়িত্ব নিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান 

    দায়িত্ব নিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গৌরনদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনির হোসেন মিয়া সোমবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে তার দায়িত্বভার গ্রহণ করেছেন।

    সোমবার বেলা ১১টার দিকে নেতা-কর্মীদের সাথে নিয়ে ব্যান্ডপার্টিসহ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে যান চেয়ারম্যান। এরপর তিনি সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

    দুপুর ১২টার দিকে তিনি উপজেলা পরিষদের প্রথম মাসিক সভায় যোগদান করেন। সেখানে দুপুর দেড়টার দিকে তিনি বিদায়ী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। একই সময় উপজেলা পরিষদের নবনির্বাচিত নারী ভাইসচেয়ারম্যান সাহিদা আক্তার ও পুরুষ ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী তাদের স্ব স্ব দায়িত্বভার গ্রহন করেন।

    গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভায় উপজেলা পরিষদের ১৭টি দপ্তরের কর্মকর্তা, ৭টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও ৩টি ইউনিয়নের চেয়াম্যানের পক্ষে তার প্রতিনিধি, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ