ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মহানগর বিএনপির কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

    মহানগর বিএনপির কমিটি ঘোষণায় আনন্দ মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে মহানগর বিএনপির কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় করেছেন দলের নেতাকর্মীরা। সোমবার (৮ জুলাই) বিকেল সাড়ে চারটায় সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শুভেচ্ছা বিনিময় শেষে মিছিল বের করেন তারা।

    দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হওয়া আনন্দ মিছিল সদর রোড, ফজলুল হক এভিনিউ এবং চকবাজারসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

    এসময় নেতাকর্মীরা বরিশাল মহানগরে নতুন কমিটি ঘোষণা করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ উন্নত চিকিৎসার দাবি জানিয়ে স্লোগানে মুখরিত করে তোলেন গোটা এলাকা।

    তবে বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেননি নবগঠিত কমিটির নেতারা। বরং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত করেন তারা।

    আনন্দ মিছিল পূর্বক দলীয় কার্যালয়ের সামনে শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য দেন- নবগঠিত মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ও মহানগর বিএনপির সাবেক সদস্য আল আমিন।

    এসময় বরিশাল মহানগরে নতুন কমিটি দেওয়ায় তারেক রহমানসহ দলের কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান নবগঠিত কমিটির নেতারা। সেই সাথে হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী বিবেধ ভুলে সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকার বিরোধী কঠোর আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্তি করেন নেতৃবৃন্দ।

    এর আগে গত ৭ জুলাই বরিশাল মহানগর বিএনপির তিন সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। নতুন কমিটিতে সাবেক কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুককে পুনরায় আহ্বায়ক, সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদারকে সদস্য সচিব ও সাবেক সদস্য আফরোজা খানম নাসরিনকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ঘোষণা করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ