ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ইয়াবাসহ আটক বিসিসির নারী কাউন্সিলরের স্বামী কারাগারে

    ইয়াবাসহ আটক বিসিসির নারী কাউন্সিলরের স্বামী কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর রেশমী বেগমের স্বামী সরদার এম সৈয়দ শাহকে (৫২) কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেলণ  করা হয়। 

    এর আগে গত শনিবার রাত ১ টার দিকে বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর এলাকায় চেকপোস্ট চলাকালে তাকে আটক করে মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা পুলিশ।  

    এসময় জাহাঙ্গীর সরদার (৫৫) নামের আরেক সহযোগীকে আটক করে তারা। তাদের কাছ থেকে  উদ্ধার করা হয় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট। আটককৃত দু’জনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক শাহদাৎ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন, থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।  তিনি জানান, মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আটক দু’জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

    গ্রেফতার সরদার এম সৈয়দ শাহ নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এম.এ. মন্নান সরদারের ছেলে। তার স্ত্রী রেশমী বেগম বিসিসির সংরক্ষিত ২২, ২৩ এবং ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। গ্রেফতার আরেক ব্যক্তি হলেন- পটুয়াখালীর দশমিনা উপজেলার মৃত ইদ্রিস সরদারের ছেলে জাহাঙ্গীর সরদার। 

     মাদক মামলার বাদী এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক শাহদাৎ হোসেন জানান, বরিশাল সদর উপজেলার বারৈজ্জারহাট-কড়াপুর সড়কে রাতে চেকপোস্ট চলছিলো। তখন মোটরসাইকেল আরোহী ওই দু’জনকে তল্লাশী করে পঞ্চাশ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ