ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বরিশাল নগর বিএনপির নতুন নেতৃত্বে চমক

    বরিশাল নগর বিএনপির নতুন নেতৃত্বে চমক
    আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার ও যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মহানগর বিএনপির নতুন নেতৃত্বে চমক এসেছে। বড় নেতাদের বাদ দিয়ে আংশিক কমিটিতে বিগত সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় নেতাদের রাখা হয়েছে। তবে সবচেয়ে বড় চমক সাবেক ছাত্রদল নেত্রীকে নেতৃত্বে আনা। 


    এর আগে গত ১৪ জুন ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।


    আজ রোববার সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির তথ্য মতে, তিন সদস্যবিশিষ্ট বরিশাল মহানগর কমিটির আহ্বায়ক হয়েছেন মনিরুজ্জামান ফারুক। তিনি আগের কমিটিও আহ্বায়ক ছিলেন। সদস্যসচিব সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার। ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সাবেক ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিনকে। 


    অপর দিকে বাদ পড়েছেন সদ্য সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির, যুগ্ম আহ্বায়কদের মধ্যে আলী হায়দার বাবুল, কে এম শহীদ উল্লাহ শহীদ, আলতাফ মাহমুদ সিকদারসহ কয়েকজন। এ ছাড়া গুঞ্জনে থাকা বিএনপি নেতা এবায়দুল হক চান ও অ্যাডভোকেট মহসিন মন্টুকে কমিটিতে রাখা হয়নি। স্থান পাননি সরোয়ার অনুসারীদেরও কেউ। 

    এদিকে কমিটি ঘোষণার পর কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি নগর বিএনপিতে। নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান দলীয় নেতা–কর্মীরা। বিগত সময়ে বাদ পড়া নেতারা কমিটির বিরুদ্ধে অবস্থান নিলেও এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন তারা। 

    সদ্য ঘোষিত কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন আজকের পত্রিকাকে জানান, তিনি দলের জন্য ৪৪টি মামলায় আসামি হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন নয় বার। গত আন্দোলনেও বরিশাল নগরীর রাজপথ ছুটে বেড়িয়েছেন। দল তাঁর এই শ্রমের মূল্যায়ন করেছে। তিনি সবাইকে নিয়ে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে চান। 

    আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘এই দলের জন্য আমার ত্যাগের মূল্যায়ন পেলাম। সরকারবিরোধী আন্দোলনে টানা তিন মাস জেলে ছিলাম। আগামীতে স্বচ্ছভাবে নগর বিএনপি পরিচালনা করতে চাই।’ 

    তিনি আরও বলেন, ‘কোনো গ্রুপিং এর মধ্যে আমি নেই, সবাইকে নিয়ে কাজ করতে চাই। যারা আন্দোলনে মাঠে ছিল তাদের পুরস্কৃত করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলের জন্য তাই সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ