ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • গৌরনদীতে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

    গৌরনদীতে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গৌরনদীতে বাড়ির আম গাছের ডালে রশি দিয়ে ঝুলন্ত আরাফাত হোসেন (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার দক্ষিণ রামসিদ্দি গ্রামের শাহিন সরদারের বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। আরাফাত ওই গ্রামের শাহিন সরদারের একমাত্র ছেলে। 


    এ ব্যাপারে নিহতের বাবা শহিন সরদার বাদি হয়ে গৌরনদী থানায় একটি ইউডি মামলা দায়ের করেন। বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই দেলোয়ার হোসেন নিশ্চিত করেছেন। 


    নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই দেলোয়ার জানান, নিহতের রোববার শাহিন সরদার ফজরের নামাজ পড়ার জন্য ওযু করতে বাইরে বের হলে ঘরের পাশে আম গাছের ডালে রশি দিয়ে আরাফাতের লাশ ঝুলতে দেখে। পরে পুলিশকে জানালে সকাল পৌনে ৮টার দিকে ঘটনাস্থল থেকে আরাফাতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ