ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • স্বরূপকাঠির আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের সংঘাত নিরসনে শান্তি সমাবেশ

    স্বরূপকাঠির আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের সংঘাত নিরসনে শান্তি সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  ওই ইউনিয়নে গত কয়েকমাস ধরে চলমান সংঘাত, হামলাসহ অস্থিরতা নিরসনে ইউনিয়নের চেয়ারম্যান মিঠুন হালদারের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    শান্তি সমাবেশ উপলক্ষে রোববার সকালে আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে নানা শ্রেনী পেশার শত শত নারী পুরুষ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাঠে এসে উপস্থিত হয়। 

    সমাবেশে ইউনিয়ন আ’লীগ নেতা হাফিজুর রহমান, ধীরেণ সিকদার, এ্যাড. মিরাজুল ইসলাম, মাহমুদকাঠি বাজার সমিতির সভাপতি হাজী সাদেক আলী, সমাজ সেবক আব্দুল হালিম ও সাবেক প্রধান শিক্ষক আল মামুন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

    সভায় চেয়ারম্যান মিঠুন হালদার বলেন, এই ইউনিয়নে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের মধ্যে কোন সাম্প্রদায়িকতার স্থান নেই। যারা এই ইউনিয়নকে দ্বন্দ সংঘাতের দিকে ঠেলে দিতে চায় তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি ইউনিয়নের শান্তি শৃংখলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের ভুমিকার প্রসংসা করেন।

    এদিকে শান্তি সমাবেশ থেকে ফেরার পথে আটঘর কুড়িয়ানা বাজারে কিছু সংখ্যক নারী পুরুষের উপর হামলা চালিয়েছে সাবেক চেয়ারম্যান শেখর সিকদারের অনুসারী স্বপন দেউরী, সজল সিকদার, মনমথ শীল ও সংগ্রাম বিশ্বাস। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ