ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভিডিও বিতর্কের জেরে জামায়াতে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ আরও ৫ দিন বৃষ্টির আভাস, উপকূলে অতিভারী বর্ষণের শঙ্কা কাঁচামরিচের কেজি ২৫০ টাকা ছাড়ালো বাবুগঞ্জে মহাসড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার টানা বর্ষণে তছনছ দখিনের কৃষি ও মৎস্য খাত, ক্ষতি ৩৮ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম
  • গৌরনদীতে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

    গৌরনদীতে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে রোববার বেলা ১১ টায় গৌরনদীতে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

    মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা শাখার সভাপতি এসএম মিজানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,  গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গিয়াস উদ্দিন মিয়া, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সাংবাদিক জিএম জসিম হাসান, ফোরামের সহসভাপতি এইচএম খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ প্রমুখ। 

    বক্তারা প্রকাশিত সংবাদের জেরধরে কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রিজু ও বাকেরগঞ্জের সাংবাদিক উত্তম কুমার দাসসহ দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং বাউফলের চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ