ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • কোটা বাতিলের দাবিতে 

    বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

    বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সব চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

    রোববার (৭ জুলাই) বেলা ১১টায় ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা।

    মিছিলটি কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে বরিশাল-ঢাকা মহাসড়কে এসে শেষ হয়। পরে মহাসড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শুরুর পর মুষলধারে বৃষ্টি নামলেও তাতে ভিজেই আন্দোলন চালিয়ে যান এবং কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

    এ সময় আন্দোলনরত শিক্ষার্থী দর্শন বিভাগ দ্বিতীয় বর্ষের মজিবুল হক, অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের সাবিহা ইসলাম, ইশরাত জাহান ও সমাজকর্ম বিভাগের সাব্বির হোসেন বলেন- পড়ালেখা শেষে চাকরি করতে গিয়ে মেধা নয় কোটার ফাঁদে পড়তে হবে এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। আমরা চাই মেধার ভিত্তিতে এবং যোগ্যতার চাকরি হোক সর্বত্র।

    এজন্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আন্দোলনকারীরা।

    এদিকে মহাসড়ক অবরোধের ফলে নথুল্লাবাদ বাস টার্মিনালে দুই প্রান্তে কয়েক কিলোমিটার ধরে যানবাহনের তীব্র জট লেগে যায়, ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

    পরে বেলা সোয়া দুইটার দিকে পুলিশের হস্তক্ষেপে সড়ক অবরোধ কর্মসূচি থেকে সরে দাঁড়ায় শিক্ষার্থীরা। বেলা আড়াইটায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন। তিনি জানান, ১৫-২০ মিনিট আগে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ