ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরিশালে পড়াশোনার খরচ যোগাতে চা দোকান দিলো লিমা

    বরিশালে পড়াশোনার খরচ যোগাতে চা দোকান দিলো লিমা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেলেও অর্থের অভাবে সেটি সম্ভব হচ্ছে না। কিন্তু হাল ছাড়ছে না সাফল্য নিয়ে মাধ্যমিক পাস করা লিমা আক্তার। 

    সাংসারিক খরচের পাশাপাশি শিক্ষাজীবন চালিয়ে নেওয়ার জন্য সে শুরু করেছে অন্য এক লড়াই।  

    নগরীর চৌমাথা এলাকার ফুটপাতে চায়ের দোকান দিয়েছে সে। আর মধুমতি চা কর্নার নামের ওই চায়ের দোকান থেকে যে আয় হয় তা দিয়ে ভর্তির টাকা জোগাড়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    প্রতিদিন ১০০ টাকা ভাড়া দিয়ে বিকেল ৩টা থেকে রাত ২টা পর্যন্ত খাবার ভ্যানের ওই ছোট্ট দোকানটি চালায় সে। যেখানে গরুর দুধের চায়ের পাশাপাশি বিক্রি করে, মালাই চা, আদা চা, লেবু চা, মাল্টা চা ও কফি।

    শাকিল হাওলাদার নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, লিমার পড়াশোনার প্রতি আগ্রহ দেখে সবাই মুগ্ধ। সে মানুষের কাছে হাত না পেতে অর্থের জন্য কর্ম করছেন। যা তাকে সম্মানিতও করছে। লিমার কথা শুনে সবাই হতবাক হচ্ছেন, ওর মঙ্গল কামনা করে দোয়া করছেন।

    তবে এ ধরনের মানুষের পাশে সমাজের বিত্তশালীদের এগিয়ে আশার আহ্বান গ্রাহকদের। নগরীর চৌমাথা লেকের ফুটপাতের অন্য দোকানদাররা জানান, লিমার ভর্তি নিয়ে চিন্তিত তারা। গ্রাহকদের অন্য খাবারের পাশাপাশি তারা অনুরোধ করছেন লিমার দোকানের চা খাওয়ার জন্য।

    আর লিমা জানান, ষাটোর্ধ্ব বাবা মজিবর রহমান চৌমাথা বাজারে নাইটগার্ডের কাজ করেন। এছাড়া মা সবজি বিক্রি করেন। ৩ ভাই ও ৩ বোনের মধ্যে লিমা চতুর্থ। বড় ভাই মাছ বিক্রির পেশায় জড়িত। 

    ১৫ সদস্যের পরিবারে এমনিতেই অভাবের সংসার চলছে তাদের। আর বড় ভাই ও বাবা প্রায় ১০ লাখ টাকা ঋণগ্রস্ত। এমন অবস্থায় পরিবার ও নিজের পড়াশোনার খরচ চালাতে মাকে বলে একজনের কাছ থেকে ২৫ হাজার টাকা ধার নিয়ে দোকান শুরু করেছেন তিনি।

    জানা গেছে, বর্তমানে সবকিছু ভালোভাবে চললে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা বিক্রি হয় তার দোকানে। এখন লিমার আবেদন তার পড়াশোনা চালিয়ে যেতে যেন কলেজ কর্তৃপক্ষ তার পাশে দাঁড়ায়।

    ২০২৩ সালে টিসিসি থেকে এসএসসি পাস করে লিমা। বর্তমানে অনলাইনে উচ্চমাধ্যমিকে আবেদন করে নগরীর বেগম তফাজ্জেলে হোসেন মানিক মিয়া মহিলা কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। এছাড়া ভর্তির সুযোগ পেয়েছে বরিশাল পলিটেকনিক ইনিস্টিটিউটে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ