ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • গৌররনদীতে নবনির্বাচিত পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যনের গণসংযোগ 

    গৌররনদীতে নবনির্বাচিত পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যনের গণসংযোগ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শুক্রবার বিকেলে গৌরনদী উপজেলার টরকী বন্দরে দিনভর গণসংযোগ ও ড্রেন কালর্ভাটসহ একটি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন গৌরনদী পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ আলাউদ্দিন ভূইয়া ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মনির হোসেন মিয়া। 

    জানগেছে, শুক্রবার সকাল ১০টা থেকে ওই দুই নবনির্বাচিত জনপ্রতিনিধি ওই বাণিজ্য বন্দরের অলি-গলিতে ঘুরে ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা ও এলাকার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করেন। 

    এ সময় বন্দরের অলিতে গলিতে কর্দমাক্ত পরিবেশ নোংরা আবর্জনা দেখিয়ে সাধারণ ব্যবসায়ীরা এ থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের সহয়তা কামনা করেন।

    একই সময় ১৫ বছর ধরে জনপ্রতিনিধির পদ আকড়ে থাকা সাবেক মেয়র হারিছুর রহমানের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করে তাঁরা বলেন, ওই বন্দর থেকে সাবেক মেয়র প্রতিবছর কোটি কোটি টাকার রাজস্ব আদায় করে নিয়েছেন, কিন্তু তিনি বন্দরের রাস্তাঘাটের কোন উন্নয়ন করেননি। 

    বন্দরের প্রতিটি অলি-গলি কাঁদা পানিতে একাকার। বন্দরের গলির সড়ক গুলোতে মালামাল পরিবহন তো দুরের কথা পায়ে হেটে চলাও দুস্কর। তাঁরা এ অবস্থা থেকে মুক্তি চান। অবস্থার উন্নয়নে তাঁরা নবনির্বাচিত মেয়র আলহাজ আলাউদ্দিন ভূইয়া ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মনির হোসেন মিয়ার জরুরী হস্তক্ষেপ কামনা করেন। 

    ব্যবসায়ী ও জনসাধারনের দাবির মুখে ওই দুই নবনির্বাচিত জনপ্রতিনিধি অতি দ্রুত সময়ের মধ্যে বন্দরকে কাঁদাপনি মুক্ত করার জন্য পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন। 

    এরপর বিকেল ৪টায় তারা বন্দর সংলগ্ন পালরদী নদীর উপর নির্মিত সেতুর সংযোগ সড়কসহ এলজিইডি’র অর্থায়নে ২কোটি ৬৫ লাখ টাকা ব্যায়ে নির্মিত হতে চলা বন্দরের ড্রেনসহ ৪৬২ মিটার পাকা সড়ক ও কালভার্টের নির্মান কাজের উদ্বোধন করেন। 

    এ সময় গৌরনদী পৌরসভা ও উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা, কাউন্সিলর, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ