ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরিশালে শিক্ষার্থীদের অবরোধে চরম ভোগান্তিতে যাত্রীরা, হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষ

    বরিশালে শিক্ষার্থীদের অবরোধে চরম ভোগান্তিতে যাত্রীরা, হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোটা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বই ও টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষার্থীরা। অবরোধের কারণে গাড়ি না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

    বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে বরিশাল নগরীর রূপাতলী, ভোলা, পটুয়াখালী ও বরগুনা জেলা এবং ঝালকাঠির নলছিটি উপজেলায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, যানবাহন চলাচল বন্ধ থাকায় চালক-হেলপাড়সহ যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে। 

    বিশেষ করে বরিশাল শেরইবাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী এবং তাদের স্বজনদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকেই  হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে ছুটছেন।

    মিলন হোসেন নামে মধ্যবয়স্ক এক ব্যক্তি বলেন, পটুয়াখালীর বাউফল থেকে বরিশাল শের ই বাংলা মেডিকেল হাসপাতালে এক আত্নীয় ভর্তি থাকায় বিছানাপত্র নিয়ে তাকে দেখতে এসেছিলাম। কিন্তু বাকেরগঞ্জে বাস এসে নামিয়ে দিয়েছে। সেখান থেকে হেঁটে হাসপাতালে রূপাতলী বাসর্টামিনালে এসেছি। এখান থেকে হাসপাতালে যাওয়ার কোন যানবাহন পাচ্ছি না। যাও পাই তা দ্বিগুণ ভাড়া চাচ্ছে। তাই হাসপাতালের উদ্দেশ্য পায়ে হেঁটে রওয়ানা হয়েছি। 

    নয়ন হোসেন নামে আরেকজন বলেন, আমি বরগুনা যাবো। কিন্তু রূপাতলী বাসটার্মিনাল থেকে কোন বাস ছেড়ে যেতে পারছেনা। তাই বসে রয়েছি। অনেক যাত্রী রাগ হয়ে হেঁটে গন্তব্যর উদ্দেশ্য গেছেন বলে জানান যাত্রী  নয়ন হোসেন । 

    এদিকে, বিকেল ৪টায়ও বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ