ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ‍উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

    ‍উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।  বুধবার (৩ জুলাই) সকালে উজিরপুর উপজেলার শোলক ও সানুহার এলাকায় এ ঘটনা ঘটে।

    মৃত আরিফ (৩০) বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর এলাকার সামছুল হকের ছেলে ও মৃত টোকোন (৩২) গৌরনদী উপজেলার টরকী এলাকার বাসিন্দা।  

    মৃতের স্বজনরা জানান, মৃত আরিফ উজিরপুরের শোলক ইউনিয়নের কচুয়া এলাকায় শ্বশুর আবুল বাসার সরদারের বাড়িতে বেড়াতে আসেন। সকালে বাড়ির উঠানে থাকা কাপড় শুকানোর জিআই তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    অপরদিকে উজরপুর উপজেলার সানুহার এলাকার বাসিন্দা হাসিনা বেগমের বাড়িতে গভীর নরখুপ বসানোর কাজ করছিল একদল শ্রমিক। এর মধ্যে টোকোনও ছিলেন। সকালে বাড়ির পাশের পুকুরের তীরে থাকা পানির পাম্পে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

    বিষয়টি নিশ্চিত করেন নলকূপ বসানোর ঠিকাদার মামুন চৌকিদার।  এদিকে উভয় ঘটনায় কোনো অভিযোগ না থাকায় নিয়মানুযায়ী আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে মরদেহ দুটি স্ব স্ব পরিবারের হাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ