ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরিশালে কোল্ডস্টোরেজে মজুত করে রাখা ছিল আড়াই লাখ ডিম

    বরিশালে কোল্ডস্টোরেজে মজুত করে রাখা ছিল আড়াই লাখ ডিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে একটি কোল্ডস্টোরেজে আড়াই লাখ ডিম মজুত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় ছয় পাইকারি বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেইসঙ্গে কোল্ডস্টোরেজটির লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    বুধবার (৩ জুলাই) দুপুরে নগরীর নিউ হাটখোলা এলাকার এ আর খান কোল্ডস্টোরেজে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।


    অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর নিউ হাটখোলা এলাকার এ আর খান কোল্ডস্টোরেজে অভিযান চালানো হয়। এসময় সেখানে আড়াই লাখ হাঁস ও মুরগির ডিম মজুত পাওয়া যায়। পরে কোল্ডস্টোরেজে ডিম মজুতকারী পাইকারি বিক্রেতাদের খবর দেওয়া হয়। খবর পেয়ে তারা এলে পাঁচ হাজার করে তাদের মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

    সহকারী পরিচালক আরও বলেন, কোল্ডস্টোরেজটিতে বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুরের অন্তত ৩০ জন ব্যবসায়ী ডিম রেখেছেন। তাদের হাঁসের ডিম সাতদিন ও মুরগির ডিম তিনদিনের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ