ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • পার্বত্য অঞ্চলের পরিস্থিতি উন্নয়নে সমন্বিত পদক্ষেপ নেয়ার আহ্বান আবুল হাসানাত আবদুল্লাহর

     পার্বত্য অঞ্চলের পরিস্থিতি উন্নয়নে সমন্বিত পদক্ষেপ নেয়ার আহ্বান আবুল হাসানাত আবদুল্লাহর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বিত পদক্ষেপ গ্রহণের প্রতি গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ।

    মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব এ.কে.এম শামিমুল হক ছিদ্দিকীর সাথে বৈঠককালে এ কথা বলেন তিনি।

    বৈঠককালে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিরাজমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপদ জীবনমান নিশ্চিত, পার্বত্য চুক্তি বাস্তায়ন কমিটির কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও প্রয়োজনীয় জনবলের পদে সৃজন, বৈদেশিক প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কমিটির সদস্য ও কর্মকর্তাদের কাজের মনোন্নয়নসহ প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট প্রদান এবং পার্বত্য চুক্তির অবাস্তবায়িত ধারাসমূহ দ্রুত বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    এসময় আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তির ৭২টি ধারার অধিংশই বাস্তবায়িত হয়েছে। তিনি চুক্তির অবাস্তবায়িত ধারাগুলো বাস্তবায়নে নবনিযুক্ত সচিবের গতিশীল ভূমিকা রাখার পরামর্শ দেন।

    সেই সাথে নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে ধন্যবাদ জানিয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাঁর নেতৃত্বে মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আবুল হাসানাত আবদুল্লাহ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ