ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • প্রেমিকের সন্ধানে মেগা ধারাবাহিক স্টার ঊষসী

    প্রেমিকের সন্ধানে মেগা ধারাবাহিক স্টার ঊষসী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলছে জুন মাস, যাকে বলা হয় ঘোর বর্ষার মাস। বর্ষা অনেকের কাছে  প্রেমেরও ঋতু। আর এই প্রেমের ঋতুতে সঙ্গীহীন হয়ে দিন কাটাতে কার ভালো লাগে? ভালো লাগছে না অভিনেত্রী ঊষসী চক্রবর্তীরও। 

    অভিনেত্রী নিজেই বলছেন, একবার ভেবেছিলেন সঙ্গীর খোঁজে ডেটিং অ্যাপে নাম লেখাবেন। কিন্তু শুভানুধ্যায়ীরা বারণ করায় সে পথে আর পা বাড়াননি। সবাই তাকে সাবধান করে বলেছিলেন, তিনি এখন তারকা অভিনেত্রী। তাই ডেটিং অ্যাপে নাম লেখালে প্রেমিকের বন্যা বইবে। সেখান থেকে প্রকৃত মনের মানুষ খুঁজে পাওয়া আরও কঠিন।
     
    তবে তার অন্তর জুড়ে যে ব্যথা রয়েছে সেটি কিন্তু তিনি প্রকাশ্যেই এনেছেন। কলকাতার পত্রিকা  আনন্দবাজার অনলাইনের কাছে সরাসরি প্রস্তাব রেখেছেন, ‘আমায় একজন প্রেমিক খুঁজে দেবেন? দীর্ঘ দিন ধরে আমি একা।’ 

     

    অকপটেই তিনি জানিয়েছেন, সঙ্গীর অভাবেই তিনি মনের ব্যথায় ভুগছেন। দাবি, বাস্তবেও শ্রীময়ীর ‘বিশেষ বন্ধু’ রোহিত সেনের মতোই তার এক জন প্রেমিক চাই!

    কেমন মানুষ পছন্দ ‘জুন’ ওরফে উষসীর? সঙ্গে সঙ্গে পর্দার রেষারেষি উঠে আসে বাস্তবেও। অভিনেত্রীর কথায়, আমি নিয়মিত শরীরচর্চা করি। তাই ভারিক্কি চেহারার মানুষ আমার চলবে না। রোহিত সেনের মতো টানটান চেহারার প্রেমিক চাই আমারও। এখানেও আমি শ্রীময়ীর প্রতিদ্বন্দ্বী। 

    সঙ্গে আরও বলেন, শরীরচর্চার পাশাপাশি ভালো মনেরও মানুষ হতে হবে তার হবু প্রেমিককে। হতে হবে বুদ্ধিমান, রসিক।

    ঊষসীর আফসোস, এখনও পর্যন্ত গোটা পাঁচেক প্রেম করেছেন তিনি। কোনোটাই টিকল না। তার শেষ প্রেম ইন্ডাস্ট্রির এক ক্যামেরাম্যানের সঙ্গে। এক মাত্র তিনিই প্রেমিক হিসেবে ‘জুন আন্টি’র সঙ্গে টানা ১১ বছর কাটিয়েছেন। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ