ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরিশালে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

    বরিশালে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশালে আলোচনা সভা ও দোয়া মোনাজাত হয়েছে। রোববার বিকেলে বরিশাল নগরীর সদর রোড দলীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার এ দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করেন।

    দোয়া-মোনাজাত অনুষ্ঠানে মজিবর রহমান সরোয়ার বলেন, ‘দেশের অর্থনীতি ধ্বসে পড়েছে। তারপরও অবৈধ সরকারের লুটপাট বন্ধ নেই। তাদের লুটপাট অব্যাহত রেখে ক্ষমতায় টিকে থাকতে অসুস্থ অবস্থায় খালেদা জিয়ার ওপর নির্যাতনের খরগ চালানো হচ্ছে।

     এ দুরাবস্থার মধ্য থেকে অবিলম্বে মুক্তি দিতে হবে খালেদা জিয়াকে। নয়তো জনসাধারণ ঐকবদ্ধ আন্দোলন গড়ে তুলবে বলে তিনি।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবলু ও যুগ্ম আহ্বায়ক একেএম শহিল্লাহ, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ হাসান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মজিবর রহমান নান্টু ও সদস্য সচিব আকতার হোসেন মেবুল, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবর, সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিন, অ্যাডভোকেট মহসিন মন্টু, রফিকুল ইসলাম শাহিন প্রমুখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ