ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বরিশালে গ্লোবাল টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    বরিশালে গ্লোবাল টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল গ্লোবাল টেলিভিশনের ৩য় বছরে পদার্পণ উপলক্ষে আনন্দঘন পরিবেশে বরিশাল অফিসের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    বেলা ১২টায় নগরীর ইউরো কনভেনশন হলে বরিশাল প্রতিনিধি মজিবর রহমান নাহিদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ফারুক আহমেদ, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, দৈনিক মতবাদের ব্যবস্থাপনা সম্পাদক বিপ্লব রায়, সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু, বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক খান রুবেল ও জাগো নিউজের বরিশাল প্রতিনিধি শাওন খান।

    অনুষ্ঠানে বক্তারা গ্লোবাল টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আলোচনা শেষে কেক কেটে গ্লোবাল টেলিভিশনের ২য় বর্ষপূর্তী উদযাপন করা হয়।

    এসময় উপস্থিতি ছিলেন, বরিশাল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এম মোফাজ্জেল, কেএম নয়ন, বাংলাভিশনের বরিশাল প্রতিনিধি শাহিন হাসান, খবরের কাগজের বরিশাল প্রতিনিধি মাইনুল ইসলাম সবুজ, যায়যায় দিনের বরিশাল প্রতিনিধি আরিফুর রহমান, বরিশাল নিউজ এডিটর কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, বাংলাদেশ টুডের বরিশাল ব্যুরো ইঞ্জিনিয়ার জিহাদ রানা, বিজয় টিভির বরিশাল প্রতিনিধি আরিফ হোসেন, সময় টিভির রিপোর্টার শাকিল মাহমুদ, আনন্দ টিভির বরিশাল প্রতিনিধি জুবায়ের চৌধুরী, বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি ফিরোজ গাজী, বাংলাদেশের আলোর বরিশাল প্রতিনিধি এইচ আর হীরা, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহমান, বিপ্লবী বাংলাদেশের বার্তা সম্পাদক মেহেদী হাসান,বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সাবেক সভাপতি কামরুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক আল-আমিন সাগর, মুভি বাংলার মোল্লা আজিজুল, দৈনিক পুনরুথ্থানের বরিশাল ব্যুরো প্রধান শেখ আরিফ, দৈনিক কলমের কন্ঠের চীফ রিপোর্টার ইমরান হোসেন, মতবাদ ডিজিটালের এডুইন বিশ্বাস, মাহফুজা নূসরাত, ইমরান খান, মহানগর ছাত্রলীগ নেতা রেজানুর রহমান নিয়ন, সুন্দরবনের স্টাফ রিপোর্টার বিশ্বজিৎ বিশু, আলোকিত সকালের পারভেজ সিকদারসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ